তাজকিয়াহ ফাউন্ডেশন, একটি অরাজনৈতিক, অলাভজনক, শিক্ষা, দাওয়াহ ও পূর্ণত মানবকল্যাণে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠান।
তাজকিয়া মুভমেন্ট
তাজকিয়াহ হালাকা
তাজকিয়াহ প্রশিক্ষণ
কুরআন মক্তব
মক্তব একাডেমি
নারীদের দ্বীন শিক্ষা প্রোগ্রাম
মুয়াল্লিম প্রশিক্ষণ
ইসলামি কারিকুলাম গবেষণা ও প্রকাশনা
ফ্রি কুরআন বিতরণ
ফ্রি দ্বীনি সাহিত্য বিতরণ
দ্বীনি প্রতিযোগিতা আয়োজন
শিক্ষার্থীদের আপ্যায়ন
দরিদ্র শিক্ষাবৃত্তি প্রদান
আত্মশুদ্ধিমূলক একটি কার্যক্রম, যা প্রত্যেক ব্যক্তিকে আল্লাহর সাথে অধিকতর নিকটবর্তী করে। এই মুভমেন্টের অধীনে দেশব্যাপী তাজকিয়াহ হালাকা, সেমিনার, ওয়ার্কশপ, দাওয়াহ ও প্রশিক্ষণসহ নানা আয়োজন করা হয়।
শিশু-কিশোর ও বয়স্ক নারী-পুরুষদের সহীহভাবে কুরআন শিক্ষা এবং দ্বীনের মৌলিক জ্ঞান প্রদানের উপ-আনুষ্ঠানিক কার্যক্রম। দেশের বিভিন্ন মসজিদ, বাসা-বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও অনলাইন মাধ্যমে এসব মক্তব পরিচালিত হয়।
মসজিদ ভিত্তিক শিশুদের মক্তব-এ কুরআন ও দ্বীন শিক্ষার পাশাপাশি প্লে-নার্সারি-১ম ও ২য় শ্রেণির জেনারেল বিষয় (বাংলা-ইংরেজি-গণিত-বিজ্ঞান) পাঠদান করানো হয়। এতে মক্তব একটি পূর্ণাঙ্গ প্রি-স্কুল হিসেবে কার্যকর হয়।
দেশের বিভিন্ন মক্তব-মাদরাসা ও স্কুলের শিক্ষকদের নিয়ে মুয়াল্লিম প্রশিক্ষণ করানো হয়- যাতে তারা ইসলামের আলোকে সন্তানদের গড়ে তুলতে পারেন।
নারী মুয়াল্লিমাদের মাধ্যমে বিশেষ পরিবেশে নারীদের জন্য কুরআন ও দ্বীন শিক্ষার আসর করা হয়। এখানে নারীরা ইসলামের আলোকে ব্যক্তি ও পরিবারের নানা বিষয় শিখতে পারে।
ইসলামিক পদ্ধতিতে শিক্ষা কারিকুলাম তৈরি এবং পাঠ্য রচনা ও প্রকাশনা করা হয়, যা বাংলাদেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শিক্ষার জন্য উপযোগী।
দেশের শিক্ষিত জনগোষ্ঠীকে দ্বীনের দাওয়াত দেয়ার লক্ষ্যে ফ্রি অর্থসহ কুরআন ও দ্বীনি সাহিত্য বিতরণ ও পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
মক্তব ও শিশু শিক্ষায় আগ্রহী করতে, শিক্ষার্থীদের ফ্রি খাবার সরবরাহ করা হয়, যা গ্রামীণ ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য বেশ উপকারী।